নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  সরকারিকরণের লক্ষ্যে আরও একটি কলেজ নিয়োগ-পদোন্নতি ও সম্পত্তি স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশে এ প্রতিষ্ঠানটির নিয়োগ-পদোন্নতি ও সম্পত্তি স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতোমধ্যে কলেজটি সরকারিকরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মাউশি সূত্রে জানা গেছে ; মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু পরিবারে নামে নির্মিত কলেজ সরকারিকরণের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার ফজিলাতুন্নেসা মহিলা কলেজের নিয়োগ-পদোন্নতি ও সম্পত্তি স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ১১ মার্চ এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। একই সাথে কলেজটির পরিদর্শন প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২০ ফেব্রুয়ারি শার্শা উপজেলার ফজিলাতুন্নেসা মহিলা কলেজ সরকারিকরণের বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে। সে প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে কলেজটির পরিদর্শন প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ।

আমাদের বাণী ডট কম/১৩ মার্চ ২০২০/সিই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।