ফেনী সংবাদদাতা; জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও একই পরিবারের ৫ জনসহ নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৫১৪।

আজ সোমবার (১৫ জুন ২০২০) জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

  • স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, সোমবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগারে ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫টি দ্বিতীয় নমুনা সহ ২৪টি পজেটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন। এ উপজেলায় শনাক্ত হওয়া অপর দু’জনের বাড়ি মতিগঞ্জ ও চর খোয়াজে।

  • ফুলগাজী উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে ৫ জনই একই পরিবারের। তাদের বাড়ি পরশুরামে। ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরীর সুবাধে তার পরিবারের সদস্যদের এখানে নমুনা সংগ্রহ করেছিলেন। এ উপজেলায় আক্রান্ত একজন স্বাস্থ্যকর্মী (কমিউনিটি হেলথ প্রোভাইডার) রয়েছেন।

পরশুরাম উপজেলায় ৪ জনের একজন নার্সের বোন, একজন নার্সের স্বামী। অপর দুইজনের বাড়ি উত্তর গুথুমা ও বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে।

  • স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে জেলায় ধারাবাহিকভাবে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে চলছে। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তে সংখ্যা ৫শ ১৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ১শ ১৯ জন। আর মৃত্যু হয়েছে ১১ জনের। আজ পর্যন্ত ৩ হাজার ৮শ ১ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ পরীক্ষাগারে প্রেরণ করা হলে ২ হাজার ৮শ ৫৫ জনের প্রতিবেদন আসে। হাসপাতালের আইসোলেশনে ১৯ জন চিকিৎসাধীন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।