ফেনীর ছাগলনাইয়ার ঘোপালে বালু মহলকে কেন্দ্র করে মানিক চেয়ারম্যানের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহীনীর গুলিতে সমিতি বাজারে সিরাজ নামে এক প্রবাসী খুন ও ৫ জন আহত হয়েছেন ।
নিজকনজুরা গ্রামের শহিদ জানান, চার সিএনজি যোগে বাদশা ও শামিমের নেতৃত্বে একদল যুবক কুলিং কর্ণারে ঢুকে পারভেজ ও জিহানের উপর হামলা চালায়। এসময় পারভেজকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলে সিরাজুল ইসলাম নিহত হন। হামলাকারীরা সবাই মানিক চেয়ারম্যানের অনুসারী বলে অভিযোগ করেন শহিদ।

জুলফিকুল সিদ্দীকি অভিযোগ করেন, মানিক চেয়ারম্যানের লোকজন এ হত্যাকান্ড ঘটিয়েছে। হামলাকারীরা সবাই মাদকসেবি। তবে মানিক চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত সবাই জুলফিকুলের লোক। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পারভেজ কিছু দিন আগেও মাদক মামলায় গ্রেফতার হয়েছিল। তাদের অভ্যন্তরীণ বিরোধে এঘটনা। ঘটনার সাথে আমার কোন লোক জড়িত নাই।
স্থানীয় দের অভিযোগ মানিক চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডে ঘোপালবাসী অতিষ্ঠ ।
এরা আওয়ামীলীগের নাম ভাঙিয়ে দলের মধ্যে সন্ত্রাস করে বেড়ায়, এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এদিকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মিছিল করেছে স্থানীয়রা। খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশান চাকমা, ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থার আশ্বাস দিয়ে বিক্ষুব্ধদের শান্ত করেন। সন্ধ্যায় স্বাভাবিক হয় যান চলাচল।
আমাদের বাণী
