নিজস্ব সংবাদদাতা, বরিশাল; বরিশালে ভাই ভাই দ্বন্দ্বে মো. ফরিদ খান নামের এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর মুন্সির গ্রেজ এলাকায় খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় খুনি মো. শাহআলম খান ও সন্দেহভাজন আরও দু’জনকে আটক করেছে পুলিশ।

নিহত ফরিদ খান ওই এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে ও খুনি শাহআলম খানের আপন ছোট ভাই।

পুলিশ জানায়, শাহআলমের সাথে দোকানের ভাড়া আদায়কে কেন্দ্র করে নিহত ফরিদের ঝগড়া বাধে। একপর্যায়ে শাহআলম ইট দিয়ে ফরিদকে এলোপাতাড়ি আঘাত করেন। ইটের আঘাতে ঘটনাস্থলেই ফরিদের মৃত্যু হয়।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে খুনি শাহআলম খান এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করেছে।

তবে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত ফরিদের বড় ভাই শাহআলমকে আটক করা হয়েছে। এছাড়া তার অপর দুই ভাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।