মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে স্বেছাসেবী সংগঠন ইয়ুথ ব্লাড ব্যাংকের সকল সদস্যদের উপস্থিতিতে মনোরম পরিবেশে এক বনভোজনের আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারী ২০২০) উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র স্বেছাসেবী সংগঠন সৈকতে ইয়ুথ ব্লাড ব্যাংকের উদ্যোগে ১ম বারের মতো আয়োজিত ইয়ুথ আন্দদ ভ্রমন ২০২০ইং, এতে মনোরম পরিবেশে প্রাকৃতিক হাওয়ায়, ঝিরিঝিরি ঝাউবাগান, সবুজে ঘেরা, সমুদ্রের সৈকতে এর মাঝে এই আয়োজন করা হয়।এতে ইয়ুথ ব্লাড ব্যাংক এর সকল শাখার প্রায় ১৮০ জনের মতো
সদস্যবৃন্দ উপস্থিত হয়।
ইয়ুথ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ শাহিদুল করিম রিপন এর সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু করা হয়। ইয়ুথ ব্লাড ব্যাংক এর কেন্দ্রীয় পরিষদের সিঃ সহ সভাপতি তুষার, সা; সম্পাদক মুঃ ইকবাল হোসেন বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় বিভিন্ন রকম খেলার ইভেন্টস সহ র্যাফেল ড্র আয়োজন । এই খেলায় অংশ গ্রহন করেন সংগঠনের সদস্যবৃন্দরা এবং খেলা শেষে তাদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিপ্লাস টিভির সাংবাদিক কামরুল ইসলাম দুলু,সাংবাদিক মোঃ মামুনুর রশিদ,স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ সোহেল সাঃসম্পাদক আব্দুল রহিম,বিডি সময় নিউজ সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ মামুনুর রশিদ মাহিন।মোঃ এস এ সাহেদ, রক্তের সন্ধানে ভাটিয়ারী মোঃ মেহেদী, মোঃজোনায়েত,মোঃ ইউসুফ,মোঃ ইমন,মোঃ আব্দুর রহিম, মোঃইমরান,মোঃ রাহাত, মোঃআমজাদ,মোঃ মামুন, মোঃঅনিক, মোঃ সাজু ও শাওনসহ স্বেছাসেবী সংগঠন ইয়ুথ ব্লাড ব্যাংকের সকল সদস্যদের বৃন্দরা,
এত সুন্দর আয়োজনে উপহার দেয়ায় সভাপতিকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি প্রতি বছরই এমন আয়োজনের আহ্বান জানান ইয়ুথ ব্লাড ব্যাংকের সদস্য বৃন্দরা ।
