আজ মঙ্গলবার সকালে গণভবনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন তিনি। নতুন বছরে বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে।

আমরা শিক্ষকদের বেতন ও সম্মান বাড়িয়ে দিয়েছি। প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। আমরা তা পূরণ করেছি। আজ আমরা  বিনামূল্যে বই দিচ্ছি, স্কুল ফিডিং চালু করেছি। আমরা শিশুদের খেলাধুলায় প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিয়েছি।

তিনি বলেন, আমরা শিশুদের সৃজনশীলতা বাড়াতে সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দিচ্ছি। এ সরকার প্রাক প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক পদ্ধতিতে এগিয়ে নিতে চায় এরই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ হচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করেছে। এখনকার শিশুরা আমাদের চেয়ে মেধাবী কারণ তারা প্রযুক্তি শিক্ষা পাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।