নিজস্ব সংবাদদাতা, বগুড়া;  ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২০) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিকট  এই স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপি প্রদান নেতৃবৃন্দ বলেন,  প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে ৩০ লক্ষ মেট্রিক টন ধান ক্রয়ের সরকারি লক্ষমাত্রা নির্ধারণ করে সরাসরি খোদ কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলার পক্ষ থেকে  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি  প্রদান করা হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলার সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ, শ্যামল বর্মন।

আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।