নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভাইরাসটির লক্ষণ আছে এমন ব্যক্তিদের জনগণের কল্যাণার্থে মসজিদ ও জনসমাগম পরিহার করার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২০)  ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুসল্লিদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধসহ অভ্যন্তরীণ যোগাযোগ সীমিত করা হয়েছে। বিশ্বে প্রতিদিন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন লোক করোনায় আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণাসহ বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচি সংকুচিত করা হয়েছে। জনসমাগম পরিহারের নির্দেশ প্রদান করা হয়েছে। গুজব-আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৭ মার্চ ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।