৩য় চক্রে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগের সুপারিশ প্রস্তুতির লক্ষে  শূন্যপদের তথ্য দিতে সব বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে ই-রেজিস্ট্রেশন করতে ফের সময় বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিদায়ী বছরের  ১৮ নভেম্বর ই-রেজিস্ট্রেশনের বর্ধিত সময় শেষ হলেও ফের সুযোগ দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যা আজ ৮ জানুয়ারি ই-রেজিস্ট্রেশনের বর্ধিত সময় শেষ হবার কথা থাকলেও তিন দিন সময় বাড়িয়ে আগামী১১ জানুয়ারি করা হয়েছে। তবে, ১১ জানুয়ারির পর ই-রেজিস্ট্রেশনের সময় বড়ানোর কোন আবেদন গ্রহণ যোগ্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে  এনটিআরসিএ কর্তৃপক্ষ। এনটিআরসিএ সূত্র আমাদের বাণী ডট কমকে এতথ্য নিশ্চিত করেন।

আজ বুধবার (০৮ জানুয়ারি, ২০২০) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

ই-রেজিস্ট্রেশন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।