বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আগামী মাসে অর্থ্যাৎ ফেব্রুয়ারি মাসে ১৬ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বলে জানা গেছে।

আজ বুধবার (০৮জানুয়ারি, ২০২০) এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বিষয়টি আমাদের বাণী ডট কমকে  নিশ্চিত করেন।

মি. আশফাক  জানান, আগামী ফেব্রুয়ারিতে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার চিন্তাভাবনা করা হচ্ছে। ফলাফল তৈরির কাজ শুরু করা হয়েছে। এ সময়ের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে আগস্ট অথবা সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, বিদায়ী বছরের ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয় ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। উক্ত লিখিত পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২ প্রার্থী অংশগ্রহণ করেন।

এনটিআরসিএ’রচেয়ারম্যান লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে জানান, ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা খাতা দেখে ইতোমধ্যে পরীক্ষকরা নম্বর জমা দিয়েছেন। সেই নম্বর টেবুলেশন শিট তুলে তা কম্পিউটারের রান করা হচ্ছে। তারপর ফল পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে এনটিআরসিএর কর্মকর্তারা ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের কাজ করছেন। তাই ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল ফেব্রুয়ারিতে প্রকাশ করা হতে পারে।

বিদায়ী বছরের ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমানারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল-২ পর্যায়ে ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।  প্রিলিমিনারি পরীক্ষায় এর পাসের হার ছিল ২৩ দশমিক ৮২ ভাগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।