” মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্যে ‘ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়  বৃহস্পতিবার দুপুর ২ টার সময় উপজেলা পরিষদ বিডি হলে  বালিয়াডাঙ্গী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভায় ৪ জন প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে ৪টি হুইল চেয়ার বিতরণ করা হয় ।
মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এবং হুইল চেয়ার বিতরণ করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান ,  উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুসা আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, প্রধান শিক্ষক শহিদুর রহমান প্রধান শিক্ষক, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, সহ উপজেলার সকল প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।