রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি)শাহ্‌ মোঃ সজীব এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, এফ এ ইতি খাতুন, ইমরান মোল্লা, স্থানীয় মৎস্য সম্প্রসারণ লিফ জাহিদ হোসেন ও আঃ আলিম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।