ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
এতে উপজেলা সভাপতি হিসেবে পুনরায় আলহাজ্ব মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব শফিকুল ইসলামকে ঘোষণা করা হয় । আলহাজ্ব শফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন । আর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আলী । সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘোষণা প্রদান করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক কুরাইশী ।
ঠাকুরগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, মহাদেবের মেজ ভাই ও ছোট ভাই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।
এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী, ঠাকুরগাঁ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
