রাজবাড়ী জেলার বালিয়াকান্দি জামালপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামে সুফির মোড় নামক জায়গা থেকে ৪০ পিচ ইয়াবাসহ আব্দুর করিম শেখ (৩৬) নামের এক মাদক ব্যবসায়ী পিকাপ ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের রুকনি গ্রামের আরিফ শেখের ছেলে ।
রবিবার দুপুরে আব্দুর করিম শেখ নিজস্ব পিকাপে করে জামালপুরের বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করার সময় শোলাকুড়া গ্রামের সুফির মোড় নামক জায়গায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় তার কাছ থেকে স্থানীয়রা ৪০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করে।
থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, করিম শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় জামালপুর এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় (ঢাকা মেট্রো-ন, ১৯-১৩৮১) নাম্বারের তার ব্যবহৃত একটি পিকাপ উদ্ধার করা হয়েছে।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আসামীকে সোমবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হবে।
