রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ শনিবার সন্ধ্যায় নারুয়া ইউনিয়নের খালিয়া মধুপুর হাইস্কুলে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাজাসহ রুবেল মোল্যা (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের আমজাদ মোল্যার ছেলে ।

থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই রেজাউল করিম, এএসআই ওয়াদুদ সঙ্গীয় ফোর্স ১০০ গ্রাম গাজাসহ রুবেল মোল্যা কে গ্রেফতার করে। এবিষয়ে এএসআই ওয়াদুদ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। আসামীকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।