রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে স¦াধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ হান্নান মোল্যা, বালিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ ওবায়েদুল হক, বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ বিনয় চক্রবর্তী প্রমূখ।
সভার শুরুতেই স¦াধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করে প্রস্তুতি সভা কার্যক্রম শুরু করা হয়।
এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংস্কৃতিক সংগঠন,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
