রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি ২০২০) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।

পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি, একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।