রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান, সচিব ও ওয়ার্ড সদস্যদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি ২০২০) বেলা ১১ টায় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ এর অর্থায়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সক্ষমতা বৃদ্ধির এই কর্মশালায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কমিটির আয়োজনে ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন।
এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মোঃ শামছুজ্জোহা প্রমূখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে সচিবসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা প্রশিক্ষণ গ্রহন করে।
