অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী)  সংবাদদাতা; জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আতিকুর রহমান (২০) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২১ মার্চ ২০২০)  সকাল ৯ টায় মাদ্রাসা সংলগ্ন রেল লাইনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আতিক্রু উপজেলার জামালপুর ইউনিয়নের খালপাড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবং মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার বলেন, সকাল ৯টার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে মাদ্রাসার সামনে এই দূর্ঘটনাটি ঘটে। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে।

খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা ও জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আমাদের বাণী ডট কম/২১ মার্চ ২০২০/সিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।