হুমায়ুন কবির,  কুষ্টিয়া জেলা সংবাদদাতাঃ জেলার খোকসা উপজেলার রান্নাঘরের চুলার আগুনে পুড়ল কৃষক জিয়াউর রহমান ও মাসুদ শেখ এর রান্নাঘর, গোয়াল ও গরু।
আজ শনিবার (২১ মার্চ ২০২০)  সকালে উপজেলার শমসপুর ইউনিয়নের বি মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খোকসা ফায়ার সার্ভিস কর্মীরা জানান, উপজেলার শমসপুর ইউনিয়নের বি মির্জাপুর গ্রামের কৃষক মাসুদের স্ত্রী তার রান্নাঘরের চুলায় রান্না শুরু করে।  রান্নার শেষ পর্যায়ে অসাবধানতা বসত চুলায় আগুন জলন্ত অবস্থায় রেখে রান্না করা খাবার ঘরে রাখতে গেলে চুলার আগুন রান্নঘরে ছড়িয়ে পরে । আগুন দ্রত ছড়িয়ে গিয়ে পাশ্ববর্তী গোয়াল ঘরে লেগে গেলে গোয়ালে থাকা একটি গরু আগুনে পুরে মারা যায়। একটি গরু আগুনে পুরে আহত হয়। এছাড়াও পুরে যায় পাশ্ববর্তী বিচালির ( গো খাদ্য) গাদা।
খোকসা উপজেলা ফায়ার সার্ভিস টিম লিডার ভারপ্রাপ্ত মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আগুনের সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। শেষ পর্যন্ত একটি গরু পুড়ে গেছে এবং চারটি ঘর পুড়েছে যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
আমাদের বাণী ডট কম/২১ মার্চ ২০২০/সিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।