অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় জেলার বালিয়াকান্দিতে দুস্থ দিনমজুর ও নিন্ম আয়ের পেশাজীবীদের মধ্যে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (০১ এপ্রিল ২০২০) সকালে উপজেলার জামালপুর, বহরপুর, নবাবপুর ও নারুয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, রাজবাড়ী জেলার দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ রবিউল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী ও বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত উপজেলার ৭ টি ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, আড়াই কেজি করে আলু ও ১ কেজি করে ডাল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । অন্য ইউনিয়ন গুলোতে বৃহস্পতিবার প্রদান করা হবে।
আমাদের বাণী ডট কম/০১ এপ্রিল ২০২০/পিএ
