অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; “সমাজ সেবায় দেশ গড়ি,সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই- বাছাইয়ের উন্মক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

জ সোমবার (০২ মার্চ ২০২০)  সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে এই যাচাই-বাছাইয়ের উন্মুক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির।

অন্যান্যদের মধ্যে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাই চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, আমার বাড়ী আমার খামার ও পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিধান রায়, অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা খায়রুল বাসার খান, ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/সিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।