অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দি বাজারসহ নারুয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা প্রচার করেছে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। এসময় বেশী দামে চাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার (২০ মার্চ ২০২০) বিকালে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি বালিয়াকান্দি বাজার, নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার, ইসলামপুর ইউনিয়নের দেয়ারা বাজার সহ নারুয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার প্রচারণা পথ সভা করেন।
উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে প্রচারণা পথ সভায় জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বার, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম প্রমূখ।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারুয়া বাজার বণিক সমিতির সভাপতি, সাধারন সম্পাদকসহ ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন। অপর দিকে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির লক্ষে উপজেলা মনিটরিং কমিটি বিভিন্ন বাজার পরিদর্শন করেন।
পরিদর্শনে নারুয়া বাজারে মূল্য তালিকা দোকানে না টানানো এবং বেশী দামে চাল বিক্রির দায়ে চাল ব্যবসায়ী নিতিশ সাহাকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম।
বালিয়াকান্দি থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।
আমাদের বাণী ডট কম/২০ মার্চ ২০২০/সিপি
