রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপমহাদেশের কালজয়ী কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন এর জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনা , কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার বিকালে নির্মল সাংস্কৃতিক একাডেমিতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ও মাঝবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি সুজয় কুমার পালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও বালিয়াকান্দি সরকারি কলেজের প্রভাষক মোঃ রকিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি সালাম তাসিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ও গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি আউয়াল আনোয়ার, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উপদেষ্টা এবিএম আলমগীর মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।