কুষ্টিয়ার খোকসায় জাতীয় মহিলা ক্রিকেট দলের কৃতি খেলোয়ার মুরশিদা খাতুন হ্যাপীকে একটি পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।  নারী বিশ্বকাপ বাছায় পর্বে অপরাজিত চাম্পিয়ন বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের কৃতি খেলোয়ার মুরশিদা খাতুন হ্যাপী বুধবার রাতে ঢাকা থেকে খোকসায় গ্রামের বাড়িতে অবকাস জাপনে আসে। এ সময় সাপ্তাহিক দোহ পত্রিকার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।

বুধবার রাতে খোকসা বাস স্ট্যান্ডে অনানুষ্ঠানিক পথ সংবর্ধনায় এই কৃতি খেলোয়ার বাংলাদেশ জাতিয় মহিলা ক্রিকেট দল ও তার জন্য উপস্থিত জনতার কাছে দোয়া কামনা করেন। আগামী নারী বিশ্বকাপে তার দল খুবই ভালো ফল করবে বলেও তিনি আশাবাদি।

এ সময় দ্রোহ পত্রিকার সম্পাদক তমা মুনসী, খোকসা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার মন্ডল, উপস্থাপক রফিকুল ইসলাম রফিক, আনিসুজ্জামান আনিস, খন্দোকার দুলাল, মিলন হোসেন, ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।