রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৪৯তম জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ২দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার মোঃ মনিরুজ্জামান মনির।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, একাডেমিক সুপার ভাইজার মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি রনজিৎ পাল, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিঞা, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম উপস্থিত ছিলেন।

উপজেলার ৩২টি মাধ্যমিক স্কুল ও ১২টি মাদরাসা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।