রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সকালে বিজয় র্যালী, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন এবং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পুলিশ, মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি,স্কাউট ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
এসময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যর সহধর্মীনী শাহিদা হাকিম, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, খোদেজা বেগম , বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমসহ অতিথিরা। সন্ধ্যায় উপজেলা পার্কে এসএ উন্মক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
