অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দি দুটি হাট বাজারসহ রাস্তা ঘাটে উপজেলা প্রশাসনের উদ্যেগে জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২০) বিকাল থেকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের হাটবাজার, নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারসহ রাস্তা ঘাট গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার সার্ভিসের পানিবাহী বড় গাড়ীর পানিতে জীবাণুনাশক মিশিয়ে হোপপাইপ দিয়ে সেই পানি ভালোভাবে ছিটিয়ে সন্ধ্যা পর্যন্ত দেয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাষ্টার শংকর বিশ্বাস উপস্থিত ছিলেন।
আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ
