অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী); জেলার বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই মোবাইল ব্যবসায়ীকে জরিমানা আদায় করা হয়েছে।

আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) বিকালে বালিয়াকান্দি বাজারে এসআর শপিং সেন্টারে সরকারি আদেশকে অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে পণ্য বিক্রির দায়ে সাইফুল টেলিকমকে ২ হাজার টাকা ও মারিয়া মোবাইল গ্যালারিকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতা করে বালিয়াকান্দি থানা পুলিশ ।

আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।