নিজস্ব সংবাদদাতা, বগুড়া; জেলার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার ভোগা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, ঢাকা থেকে লবণবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে আর বগুড়া থেকে যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে গেলে লবণের বস্তার ওপর বসে থাকা শ্রমিকরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক মারা যান। বাসযাত্রীসহ আহত হন আরও ২০ জন। লবণের বস্তা সরালে আরও মরদেহ পাওয়া যেতে পারে।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/২৫ মার্চ ২০২০/টিএ
