নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ ও জয়পুরহাট; ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে খোকন মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এদিকে জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

ময়মসিংহ সংবাদদাতা জানান,  আজ শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার বড়চালা গ্রামের রানার অটোমোবাইল কারখানার সামনে বিদ্যুৎস্পৃষ্টে খোকন মিয়া (২৬) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।  নিহত খোকন মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার মোঃ ফজল হকের ছেলে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আজ সকালে ওই শ্রমিক স্থানীয় বায়তুল মাকাম জামে মসজিদের তিন তলায় লোহার রড তোলার কাজ করছিলো। রড তোলার এক পর্যায়ে পাশে থাকা বিদ্যুতের লাইনে লোহার রড জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট সংবাদদাতা জানান,  শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) দুপুরে কালাই উপজেলার মোহাইল গ্রামে নিজ গরুর খামার ঘরে বৈদ্যুতিক তারে হাত লেগে বেগম (৪৫) নামে গৃহবধূর মৃত্যু। তিনি উপজেলার মোহাইল গ্রামের মফিজউদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোহাইল গ্রামের মফিজউদ্দিনের স্ত্রী বেগম (৪৫) শুক্রবার দুপুরে গরুর খামার ঘরে গরুকে বাতাস দেওয়ার জন্য ফ্যান দিতে গেলে সুইচের বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।এই ঘটনায় প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ জামান তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল লতিফ খান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু খবর শুনার পরেই পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।