কুষ্টিয়া জিমনাস্টিক ক্লাবের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসে আলোচনা সভা ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা।
সভাপতিত্ব করেন জিমনাস্টিক ক্লাবের সভাপতি আয়ুব খান চৌধুরী। সার্বিক পরিচালনা ও তত্ববধানে ছিলেন ক্লাবের সাধারন সম্পাদক শফিকুজ্জামান দোলন।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ফজলে করীম খোকা ও অজয় সুরেখা। এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু, শহর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা. আফিল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহীম পল্লব, সেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সর্দ্দার পাভেল প্রমূখ।
উপস্থাপনা করেন ক্লাবের আজীবন সদস্য এ্যাড. আব্দুল মজিদ বাবু। প্রধান অতিথি বলেন, স্বাস্থ্য সকল সুখের মুল, স্বাস্থ্য ভালো থাকলে যে কোন কাজ করা যায়। সকল মানুষকে সচেতন হতে হবে স্বাস্থ্য ভালো রাখার জন্য। অনুষ্ঠানের আগে কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]
