বেনাপোল (যশোর) সংবাদদাতা; জেলার  বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১১বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ ২জন কে আটককরেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০)  দুপুর ২টার দিকে পোর্ট থানাধীন বারোপোতার কৃষ্ণপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঝাউদিয়া গ্রামের মৃত শহীদ ইসলামের ছেলে মোঃ ইউসুফ আলী(২৩) ও বাদিয়াতুল গ্রামের বাবলুর রহমানের ছেলে সাইদুর রহমান শাওন(২২) নামে দুই মাদক বহনকারীকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ ও এএসআই শাহিন ফরহাদ ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতার কৃষ্ণপুর পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলে অভিনব কায়দায় রাখা ১১ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ৷

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান গ্রেফতারকৃত আসামি ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ।

আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/সিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।