নিজস্ব সংবাদদাতা,ব্রাহ্মণবাড়িয়া; জেলার নবীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রাবণ সরকার (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
আজ শনিবার (০৯ মে ২০২০) উপজেলার শ্রীঘর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঐ স্কুল ছাত্রের মৃত্যু হয়।
জানা যায়, শ্রীঘর গ্রামের বাসিন্দা শ্যামল সরকারের বড় ছেলে স্থানীয় প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র শ্রাবণ সরকার (১২) আজ সকালে ঘরে ফ্যানের সুইচ টিপতে গিয়ে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
খবর পেয়ে দুপুরে নবীনগর থানার এসআই রুবেল ফরায়েজী ওই ছাত্রের লাশ উদ্ধার করে থানায় নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন আজ বিকেলে নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ
