আমাদের বাণী ডেস্ক, ঢাকা; সারাদেশে ভার্চুয়াল আদালতে গতকাল বৃহস্পতিবার (২৮ মে ২০২০)  পর্যন্ত ১০ কার্যদিবসে ২০ হাজার ৯৩৮ জন জামিন পেয়েছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান জানান, ১১ মে থেকে ১০ কার্যদিবসে ৩৩ হাজার ২৮৭টি শুনানি অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ মে একজন জামিন লাভ করেন। ১২ মে ১৪৪ জন জামিন পান। ২০ মে সর্বোচ্চ ৭ হাজার ৬৩১টি জামিন শুনানি অনুষ্ঠিত হয় এবং ৪ হাজার ৪৮৪ জন জামিন লাভ করেন।

সর্বশেষ ২৮ মে ৩ হাজার ৮২টি শুনানি শেষে ১ হাজার ৪৭৭ জন জামিন লাভ করেন।

মহামারি করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে আদালতের কার্যক্রম ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়। পরে ১১ মে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রম চালু হয়। সূত্র; ইউএনবি

আমাদের বাণী ডট কম/২৯  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।