কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আকর্ষিক বেড়াতে এসে কুষ্টিয়া – ৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো পকেট কমিটি নয় নেতাকর্মীদের ভোটের মাধ্যমে আগামী উপজেলা আওয়ামী লীগের কমিটি।

সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী নৌকার সমর্থিত, আর নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার। অতএব কারো ব্যক্তিগত পকেট কমিটি দিয়ে কখনো উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হবে না। যা হবে মাইকিং করে জনতার ভোটের বায়ের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। আর সেজন্যই নেতাকর্মী সকলে আপনারা প্রস্তুত থাকবেন, যে কোন সমস্যা মোকাবেলা করার জন্য।

আষাড়ের শেষ প্রান্তে বৃষ্টিস্নাত বিকেল কে উপেক্ষা করে হাজারও নেতাকর্মীদের উচ্ছ্বসিত হয়ে ওঠে মুক্তিযুদ্ধো চত্তরে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ খান, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মো জাহিদুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।