চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে ২০১৯-২০ অর্থ বছরে ১ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৪’শ ২৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মুক্ত বাজেট ঘোষনা করেন মোহনপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল।
মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল এর সভাপতিত্বে ও ইউপি সচিব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউপি সদস্য গোলাম হোসেন, নূরুল হক, মো. বাবুল মিয়া, বাচ্চু মিয়া তপাদার, মোরশেদ আলম সরকার, মোহাম্মদ হোসেন, হুমায়ুন আহমেদ, হোসেন প্রমাণিক, শাহাদাত বেপারী সংরক্ষিত মহিলা সদস্য শিরিনা আক্তার, পারুল বেগম, মানসুরা হাওলাদার’সহ ইউনিয়নের সকল স্কুলের শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে রাজস্ব আয় ১০ লাখ ৮ হাজার ৯’শ ৩০ টাকা ও উন্নয়ন ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৪শ’ ৯৭ টাকা সর্বমোট ২০১৯-২০ অর্থ বছরে ১ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৪’শ ২৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
