ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, কুষ্টিয়া; ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র মারধরের ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০২০) রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৫ জন কর্মী আহত হয়েছে। এতে গুরতর আহত একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। একইসাথে ঘটনায় জিয়াউর রহমান হলের দুইটি রুম ভাঙচুর করেছে উভয় গ্রুপের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও হল শিখার্থী সূত্রে জানা গেছে, রাত ৮ টার দিকে জিয়া হলে আইন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রলীগকর্মী কামাল মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জেবিয়ারকে বন্ধু ভেবে ডাক দেয়। পরে ঘটনায় কামাল দু:খ প্রকাশ করে। কিন্তু জেভিয়ার তাকে ধমক দিয় ও তার রুমে দেখা করতে বলে। এসময় কামাল তার বন্ধুদের নিয়ে জেভিয়ারের রুমে দেখা করতে গেলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জেভিয়ার ও কামালের বন্ধুদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় জেভিয়ারকে মারধরের অভিযোগ পাওয়া যায়। পরে ঘটনায় ছাত্রলীগের নেতারা সমাধান করেন।
এদিকে কামাল জিয়া হলের ২০৮ নম্বর কক্ষে থাকে জানতে পেরে রাত ১১টায় জেভিয়ার তার গ্রুপের জয়, ইমতিয়াজ, সালমান, হামজা, তানভীরকে নিয়ে তার রুমে আক্রমন করে। এসময় তারা কামালের রুমের দরজা না খুলতে পেরে হল থেকে বের হয়ে জিয়া মোড়ে অবস্থান নেয়। এসময় জিয়া হলসহ অন্যান্য হলে থেকে কামালদের গ্রুপের কর্মীরা বের হয়ে জিয়া মোড়ে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় হিমেল চাকমা, জেভিয়ার, রাব্বি, রিয়ন, রাফসান আহত হয়। এর মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুুক্তি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্রলীগ কর্মী হিমেল চাকমা গুরত্বর আহত হয়। পরে তাকে বিশ^বিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়ছে। এদিকে মারধরের এ ঘটনায় পুনরায় জেবিয়ার ৪১৫ নম্বর রুম ভাঙ্গচুর করে কামাল ও বন্ধুরা।
এবিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ছোট একটি বিষয় নিয়ে ছাত্রলীগের কর্মীদের মাঝে ভুল বোঝাবোঝি হয়। পরে আমরা তার সমাধান করি। কিন্তু পরবর্তীতে তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পরে।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, ‘খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে যাই। তবে এসময় ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা বিষয়টি সমাধান করেছে বলে জানি।’
আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়ারি ২০২০/ভিএও
