আনিসুর রহমান
গর্জনীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান: ছবি; সংগৃহীত

ডেস্ক রিপোর্ট, ঢাকা; কক্সবাজারের রামু থানাধীন গর্জনীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমানের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে এমনকি আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেও মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন শ্রমীকলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদার বিরুদ্ধে পুলিশের এজারের কোন ধরণের অভিযোগ কিংবা মামলা না থাকলেও তার বাড়ীতে গিয়ে প্রতি নিয়ত হয়রানি করছে গর্জনীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ।

আজ শুক্রবার (০৭ আগস্ট ২০২০) বিকেলে শ্রমীকলীগ নেতার বাড়ীতে গিয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির ও তার সঙ্গে থাকা ফোর্স নিয়ে কোন ধরণের পুলিশ পোশাক না পড়েই তার বাড়ীতে গিয়ে তাকে খোজা খুজি করে।

এর আগে গতকাল’ মাদক মামলার ভয় দেখিয়ে গর্জনিয়া ফাঁড়ির ইনচার্জ আনিসুরের গ্রেপ্তার বাণিজ্য”  শিরোনামে আমাদের বাণী ডট কম’এ সংবাদ প্রকাশিত হবার পর আজ শ্রমিকলীগ নেতা নুরুল হুদার বাড়ীতে পুনরায় পুলিশ পাঠায় ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান।

 এ বিষয়ে শ্রমিকলীগ নেতা নুরুল হুদার পরিবার জানায়, আজকেও আমাদের বাসায়  সাদা পোশাকে এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে এক দল পুলিশ হানা দেয়। বাসায় এসে নুরুল হুদাকে খোঁজা খুজি করে।

বার বার ফোন করে এ বিষয়ে  গর্জনীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমানের বক্তব্য চাওয়া হলে, তিনি ক্ষিপ্ত কন্ঠে যা পারেন লিখেন আমাকে কিছু করার ক্ষমতা কারও নাই বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে কক্সবাজারে সদর ও রামু সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই।আমি এখনই খোঁজ নিচ্ছে অহেতুক সাধারণ কোন জনগণকে হয়রানী করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, রামুর কচ্চপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে অবস্থিত হিন্দুদের কালী মন্দিরের দোকান রাতের অন্ধকারে দখল কারীদের বিরুদ্ধে এখন পযর্ন্ত কোন আইন গত ব্যবস্থা গ্রহণ না করার পেছনে পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে দখলকারীদের সাথে বড় অংকের টাকার লেনদেন রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে গর্জনিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, ফাঁড়ির ইনচার্জ আনিসুর মাদক মামলা দিয়ে যখন তখন যাকে তাকে ফাঁসিয়ে দেওয়ার ভয়ে থাকেন তারা। কেউ প্রতিবাদ করলে তার নিস্তার নাই। তাই এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেন না।

আমাদের বাণী ডট কম/০৭  আগস্ট ২০২০/পিপিএম

আরও পড়ুন; যুবলীগ নেতার ইন্ধনে রামুতে মন্দিরের দোকান দখল, নিশ্চুপ প্রশাসন 

রামুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে সাক্ষাৎ করবে সনাতনী কল্যাণ সংঘ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।