নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। ভাইরাসটি থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও একজন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

করোনা ভাইরাসের বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এসময়সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান করছে সরকার। সে পাঠদান প্রথমদিকে শিক্ষার্থীদের দেখার কথা বললেও পরে সেটি শিক্ষকদেরও দেখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ বুধবার (০১ এপ্রিল ২০২০) বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মাউশি নির্দেশনায় বলা হয়, স্কুল বন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশন এর নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি চলমান। শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষক-শিক্ষিকাকে সব ক্লাস দেখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি ও বেসরকারি পর্যায়ের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে এ নির্দেশনা দেওয়া হয়।

আমাদের বাণী

আমাদের বাণী ডট কম/০১ এপ্রিল ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।