নিজস্ব সংবাদদাতা, ঢাকা; মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে শিখন-শেখানো কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ হিসেবে চারটি প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। যা ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে সম্পন্ন করতে হবে ।
গত শুক্রবার (০৬ মার্চ ২০২০) জাতীয় শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ উপলক্ষে চারটি সচেতনতামূলক প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর মহাপরিচালক প্রফেসর ড মো; গোলাম ফারুখ সাক্ষরিত এই নির্দেশনা জারি করে মাউশি। সব স্কুলকে এ চারটি প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।
আর শিখন কার্যক্রমগুলোর বিষয়ে স্কুলগুলোকে জানাতে, গুরুত্বের সাথে এসব কার্যক্রম তদারকি ও সহযোগিতা করতে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে বলেছে শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর সুত্রে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে শিখন-শেখানো কার্যক্রমের অংশ হিসেবে চারটি প্রজেক্ট ভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। যা ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে সম্পন্ন করতে হবে।
কার্যক্রমগুলো হল, আইসিটির সঠিক ব্যবহার- মুজিববর্ষের অঙ্গীকার, সুস্থতা ও সুষম খাদ্য- মুজিব বর্ষের প্রতিপাদ্য, মুজিববর্ষে অনড় পণ – পরিবেশ সংরক্ষণ এবং সকল কাজকে সম্মান দেই – মুজিববর্ষে শপথ নেই।

আমাদের বাণী ডট কম/০৭ মার্চ ২০২০/ভিএ
