এম আই মাহিম, খাগড়াছড়ি জেলা সংবাদদাতা;  জেলার মানিকছড়িতে পানির গামলায় পড়ে এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। মাত্র তের মাস বয়সী অবুঝ শিশুকে হারিয়ে পুরো পরিবারে চলছে শোকের মাতম।

  • পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা মরাডলু এলাকার আবদুল রাজ্জাক মিস্ত্রীর ছেলে মো. ইয়াছিন মিয়ার শিশু সন্তান মো. জিসান( ১বছর ১ মাস) ৩০মে সন্ধ্যা সাড়ে ৫টায় বাড়ীর উঠানে থাকা পানির গামলা (গরুর পানি রাখার পাত্র) জমায়িত বৃষ্টির পানি হাতে নাড়াছাড়া করতে গিয়ে ওই গামলায় ডুবে যায়। বাড়ির উঠানে শিশুকে না দেখে সবাই খুজতে থাকে। হঠাৎ দেখতে পান পানির গামলায় শিশু জিসান হাবুডুবু খাচ্ছে! সেখান থেকে উদ্ধার করে তাকে সন্ধ্যা ৬টায় মানিকছড়ি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশু জিসানকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ও এস আই কাজী মো. শাহনেওয়াজ হাসাপাতালে আসেন এবং লাশের সুরতহাল শেষে একটি জিডি নিয়ে লাশ দাফন করার অনুমতি দেন। এ সময় অফিসার ইনচার্জ আমির হোসেন বলেন, বিষয়টি হৃদয়বিদারক! তাই একটি সাধারণ ডায়েরীভুক্ত করে নিহত শিশুর লাশ দাফন করার জন্য পরিবারকে বলা হয়েছে।

আমাদের বাণী ডট কম/৩১  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।