আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার  মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় লুৎফুল হক (৪৮) ও জহির উদ্দিন (৩৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন ২০২০) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদিফকিরহাটের চরারকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 নিহতদের মধ্যে লুৎফুল হক উপজেলার সাহেরখালী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের দায়িত্বে ছিলেন। জহির উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। সে বন্ধু চুলা ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন।

পুলিশ ঘাতক পিকআপ, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মহাসড়কের চরারকুল এলাকায় একটি দ্রুতগামী পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী সড়কে সিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। ঘাতক পিকআপ ও দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।