গোপালগঞ্জের মুকসুদপুরে ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্ঠা মামলার পলাতক আসামি মো: জামাল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)।
মঙ্গলবার ভোররাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শরীফাবাদ বাজার এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো: জামাল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খানজাপুর গ্রামের মো: রাজু শেখের ছেলে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শরীফাবাদ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ওই বাজার এলাকা থেকে ধর্ষণ চেষ্ঠা মামলার আসামি মো: জামাল শেখকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করেছে। আসামিকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকার ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে গ্রেপ্তারকৃত জামাল শেখ। এসময় ওই স্কুল ছাত্রী চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে জামাল শেখ পালিয়ে যায়।
এঘটনায় ওই স্কুল ছাত্রীর পরিবার বাদী হয়ে মুকসুদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]
