জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার এক গণ র‌্যালির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাপলা চত্তরের এই র‌্যালিতে বিশাল মিছিল ও শোভাযাত্রা নিয়ে অংশগ্রহন করে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীরা । যার নেতৃত্বে ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এড: নাহিদ সুলতানা যুথী।

 

সুপ্রিমকোর্টের শত শত আইনজীবী প্রথমে হাইকোর্ট প্রাঙ্গনে মিলিত হন। সেখান তারা মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মিছিল ও শোভাযাত্রার সাথে একত্রিত হন ।

মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কতৃক আয়োজিত এই র‌্যালি সোহরাওয়ার্দী উদ্যান থেকে মতিঝিল শাপলা চত্বর গিয়ে থামে। র‌্যালী পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নেতা আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতাকর্মী বৃন্দ তাপসকে বিজয়ী না করা পর্যন্ত, ঘরে ফিরে যাবেন না এমন শপথ গ্রহন করেন।

উল্লেখ্য ” এ্যাডভোকেট নাহিদা সুলতানা যূথী বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ
ফজলে শামস পরশের সহধর্মিনী ও ব্যারিস্টার শেখ ফজলে তাপসের বড় ভাবি।

 

আমাদের বাণী / আ-আ-মা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।