নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ; জেলার টংগিবাড়ীতে আম পাড়তে গিয়ে ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (০৬ মে ২০২০)  সকালে উপজেলার বেতকা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মফিজ শেখের ছেলে ইউসুফ (১২) আম পাড়তে বুধবার বাড়ির ছাদে ওঠে। হঠাৎ ছাদের রেলিং ভেঙে ইউসুফ নিচে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

আহত ইউসুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আওলাদ হোসেন মামুন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।

আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।