মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা; জেলার গজারিয়া উপজেলায় প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় লোকনাথ নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ শনিবার (০২ মে ২০২০) দুপুরে বসতঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক।
উপজেলার গাজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের বিঝু মিয়ার ছেলে লোকনাথের (২২) প্রেমের সম্পর্ক মেনে নেয়নি উভয় পরিবার। বিয়ে করতে না পেরে অভিমান করে নিজ বসতঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে গজারিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ নিশ্চিত করেছে। লোকনাথ ও তার প্রেমে পড়া মেয়ের ঘর পাশাপাশি। দুই পরিবারই জেলে সম্প্রদায়ের।
স্থানীয়রা জানান, লোকনাথের ঘরের পাশের ঘরেরই মেয়ে সাথে তার অনেক দিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বাবা-মাকে তার প্রেমের কথা বললে তা মেনে না নেয়ায় লোকনাথ নিজ ঘড়ের দরজা বন্ধ করে আত্মহত্যা করে বলে জানান। মেয়েটি তার খালার মুন্সীগঞ্জের বাসায় লালিত পালিত হয়েছেন।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইমারত হোসেন জানান, ছেলে ও মেয়ের ঘর পাশাপাশি। মেয়ে তার খালার বাসায় লালিত পালিত হয়েছেন। ছেলে ও মেয়ে দুজনই দুজনের জন্য দেওয়ানা। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকদফা শালিশ হয়েছে। কিন্তু মেয়ের পক্ষের খালা ও ছেলের পক্ষের মা বিয়েতে সম্মত না হওয়ায় বিয়েটা সম্পন্ন হয়নি। পরবর্তীতে ছেলে বিবাহ করতে না পেরে ভারসাম্য হারিয়ে ফেলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব প্রথমে কিছুই জানেন না বললেও পরে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ
