কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং ইভটিজিং বিষয়ে ছাত্রীদের সাথে সচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহি অফিসার মাফফারা তাসনীন বলেন, সচেতনতাই পারে প্রতিরোধ গড়তে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন মুখ খোলো, প্রতিরোধ করো, সুন্দর সমাজ গড়। একইসাথে ছাত্রীরা যাতে তাদের যে কোন ধরনের সমস্যা বিনা দ্বিধায় প্রশাসন কে জানাতে পারে এজন্য অভিযোগ বক্স স্থাপনসহ করা হয়।
মঙ্গলবার দুপুরে খোকসা জানিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার বানু এর সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার মাফফারা তাসনীন এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক। প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ ও ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিরোধের বিভিন্ন কলাকৌশল ও নিজেদের করণীয় বিষয়ে বক্তারা বিশেষভাবে বক্তব্য প্রদান করেন।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে থেকেও বেশ কয়েকজন শিক্ষার্থীর তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাৎক্ষণিক উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন ও থানা অফিসার ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রশ্নের সমাধান কল্পে বিভিন্ন পদ শিক্ষার্থীদের কে শিখায় দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীর গন উপস্থিত ছিলেন।
