রক্তের বাধন ছিন্ন করে
মোঃ জসিম উদ্দীন
বৌ’ত মেয়ে সে বৌ’ত মানুষ
রক্তে-মাংসে গড়া,
ভুল-ক্রটি তার পারে না হতে
সব কিছুই কি পড়া?
তুমি-আমি যদি না হই গো আপন
কে আছে বৌ’র পাশে,
রক্তের বাধন ছিন্ন করে সে
এসেছে আমাদের আশে।
আমাকে বলো করতে শাসন
মুখের উপর কথা,
দাসী-বাদীর মতো থাকবে বাড়িতে
এটা আমাদের প্রথা।
তোমার মেয়ের কথায় জামাই
উঠাবসা যখন করে,
গর্বে বলো বৌ পাগলে জামাই
এসেছে আমার ঘরে।
একদিন যদি শুনেছো তুমি
মেয়ের করুণ কান্না,
শাড়ির আঁচল গুঁজে মাজায়
গোষ্ঠী জামাই আর না!
