রাজবাড়ীতে উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে।  জেলা শহরের ভাজন চালা পাটখড়ি বাজার শীতলা মন্দির থেকে শুক্রবার বিকাল ৫ টায় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে শুকলা সরকারের সার্বিক তত্ত্বাবধানে জগন্নাথ দেব-এর মাসি বাড়ি হতে নিজ বাড়ি লক্ষীকোল হরিসভা মন্দিরে অবস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এ সময় হিন্দু ধর্মাবলম্বী শতশত ভক্তবৃন্দ উপস্থিত থেকে রথের রশি টেনে পদযাত্রায় অংশ গ্রহণ করে।

রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ন সম্পাদক স্বপন দাশ ও সাধারণ সম্পাদক শ্যমল পোদ্দার সেখানে উপস্থিত থেকে সকলকে শান্তশিষ্ট ভাবে রথযাত্রা উদযাপনের জন্য আহবান জানান।

উল্লেখ্য গত ৪ তারিখ বৃহস্পতিবার জগন্নাথ দেব রথে চড়ে তার নিজ বাড়ি থেকে মাসির বাড়িতে বেড়াতে যায়।এবং ১২ তারিখ শুক্রবারে আবার নিজ বাড়িতে ফিরে আসে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।